সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক যুবলীগের সভাপতি

Jubo league president arrested from expatriate's wife's houseCity ads Investment (1)

কিশোরগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে স্থানীয় এলাকাবাসী ইউনিয়ন যুবলীগের সভাপতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃত মো. সাহেদ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়নের জিনারাই গ্রামের আব্দুল করিমের ছেলে ও ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার।

জানা যায়, বুধবার দিবাগত রাতে সাহেদ মিয়া চৌদ্দশত পূর্ব পাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে এলাকাবাসী তাকে আটক করে।

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী জানান, সাহেদ মিয়া অনৈতিক কাজ করার জন্য গভীর রাতে ওই প্রবাসীর ঘরে প্রবেশ করেছিলেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup