সর্বশেষ

বিয়ের দাবিতে এক ছেলের বাড়িতে আরেক ছেলের অনশন, অতঃপর…

One boy goes on a hunger strike at another boy's house demanding marriage, then...Probashir city Popup 19 03

বরগুনার বামনায় এক কিশোর তার পছন্দের ছেলেকে বিয়ে করতে না পেরে বিষ পান করেছেন। রবিবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক কিশোরকে বিয়ে করতে চেয়েছিলেন বরগুনার বামনা উপজেলার একাদশ শ্রেণির ছাত্র। দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রতিবেদনে তাদের নাম প্রকাশ করা হয়নি।

মঠবাড়িয়ার ছেলেটি জানান, বামনার ছেলেটি তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং বিয়ে করতে চায়। রবিবার দুপুরে বামনার ছেলেটি বিষের বোতল নিয়ে মঠবাড়িয়ার ছেলেটির বাড়িতে গিয়ে তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। সেখানে ব্যর্থ হয়ে রাতে নিজের বাড়িতে বিষ পান করেন তিনি।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মঠবাড়িয়ার ছেলেটি থানায় অভিযোগ দায়ের করেছেন। বামনার ছেলেটির মা জানিয়েছেন, তার ছেলে এখন কিছুটা সুস্থ, তবে তার জ্বর রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03