সর্বশেষ

ধরা খেয়ে জামায়েত কর্মী পরিচয়, অবশেষে কারাগারে কৃষক লীগ নেতা

Jamaat activist identified after being caught, krishak league leader finally in jailProbashir city Popup 19 03

অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার হওয়া ময়মনসিংহের নান্দাইল পৌরসভা কৃষক লীগের নেতা আবুল কাসেম মুন্সী নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী বলে দাবি করলেও, শেষ পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নান্দাইল মডেল থানা পুলিশ জানায়, পৌর কৃষক লীগের সভাপতি ও উপজেলা কমিটির সদস্য আবুল কাসেম মুন্সীকে রোববার উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি নিজেকে জামায়াতের কর্মী বলে দাবি করেন।

পুলিশ তদন্ত করে জানতে পারে যে আবুল কাসেমের দাবিটি মিথ্যা। উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন জানান, আগের সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা অপকর্ম করেছে, তারা তা ঢাকার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আবুল কাসেম তাদের দলের কর্মী নন এবং তার জামায়াতে যোগদানের খবরটি ভিত্তিহীন।

নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, আবুল কাসেম তার আসল পরিচয় আড়াল করার জন্য মিথ্যা বলেছিলেন। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03