সর্বশেষ

পদত্যাগ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

Home Affairs Advisor Jahangir Alam did not resignCity ads Investment (1)

সামাজিক মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের গুজব ছড়ানো হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

অনুসন্ধানে দেখা যায়, “sadhinnews247” নামের একটি ব্লগস্পটভিত্তিক ফ্রি ডোমেইন সাইট থেকে এই ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। সাইটটি ৩ মে ২০২৫ তারিখে “ব্রেকিং নিউজ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ ছাড়াই তিনি রাতের এক প্রেস ব্রিফিংয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে দাবি করা হয়।

তবে গণমাধ্যমে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি যা উপদেষ্টার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। বরং, জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার ৪ মে তারিখের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সেই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও অংশ নিয়েছেন এবং নতুন গঠিত কমিটির সদস্য হিসেবেও রয়েছেন।

সুতরাং, স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে বহাল আছেন এবং পদত্যাগের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।রিউমর স্ক্যানারের তদন্ত দল এর আগে জানিয়েছিল, গত বছরের সেপ্টেম্বর থেকে কিছু ব্যক্তি ও গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে এমন ভুয়া ব্লগসাইট ব্যবহার করে গুজব ছড়াচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03