সর্বশেষ

​ডিভোর্সি নারীর ঘরে বিবস্ত্র অবস্থায় পুলিশ সদস্য ধরা

Policeman detained in woman's house, two claim to have married after reciting kalimaProbashir city Popup 19 03

রাজশাহীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এক তালাকপ্রাপ্ত নারীর বাসায় বিবস্ত্র অবস্থায় এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়কে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার (১ মে) দুপুর পর্যন্ত তারা মতিহার থানার হেফাজতে ছিলেন বলে জানা গেছে।

নারীর ঘরে পুলিশ সদস্য আটক, কালেমা পড়ে বিয়ে করেছেন দাবি দুজনের

আটক পুলিশ সদস্যের নাম টিএম নাছির উদ্দিন। তিনি সিরাজগঞ্জ সদরের বাসিন্দা এবং বর্তমানে রাজশাহী পুলিশ লাইনে ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত। ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে চলছে ব্যাপক আলোচনা। ভিডিওর মন্তব্য বিভাগে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

নাছির ও সংশ্লিষ্ট নারী দাবি করেছেন, তারা ধর্মীয় রীতিতে (কালেমা পড়ে) বিয়ে করেছেন, যদিও তাদের বিয়ের কোনো আইনি কাগজপত্র নেই। তাদের ভাষ্য মতে, এই বিয়ের দুইজন সাক্ষী আছেন এবং যে এলাকায় তারা ভাড়া থাকেন, সেখানে মসজিদের ইমাম ও মুসল্লিরাও বিষয়টি জানেন। ওই নারী একজন তালাকপ্রাপ্ত এবং বর্তমানে তার মায়ের বাড়িতে অবস্থান করছিলেন, সেখানেই এ ঘটনা ঘটে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং নাছিরের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, তদন্তের পর প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি পুলিশের শৃঙ্খলা ও জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আশ্বাস দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03