সর্বশেষ

দেশে পেপ্যাল-ওয়াইজ সুবিধা চান ফ্রিল্যান্সাররা

Freelancer and entrepreneur wants the facility of paypal and wiseProbashir city Popup 19 03

দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা বাংলাদেশে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর জোর দাবি জানিয়েছেন।

মঙ্গলবার, ২৯ এপ্রিল, রাজধানীর প্রেস ক্লাবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে এই দাবিকে সমর্থন জানিয়ে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বরাবর একটি স্মারকলিপি পাঠ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, এই আন্তর্জাতিক পেমেন্ট সেবাগুলো চালু না থাকার কারণে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে কাজ করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন।

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং তথ্য প্রযুক্তি খাতের উন্নতির জন্য আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সহজলভ্যতা বর্তমানে সময়ের গুরুত্বপূর্ণ চাহিদা। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03