সর্বশেষ

সয়াবিন তেলবোঝাই ট্রাক ছিনতাই, অচেতন হয়ে পড়ে ছিলেন চালক

Truck loaded with soybean oil hijacked, driver unconsciousCity ads Investment (1)

জয়পুরহাটের কালাই পৌর শহরের পূর্ব সরাইল এলাকার একটি ময়লার ভাগাড় থেকে সয়াবিন তেলবোঝাই ট্রাকের চালক ও সহকারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে কালাই থানা–পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন ট্রাকচালক আবদুল মালেক (৪৫) ও সহকারী নজরুল ইসলাম (৪৮), দুজনই রংপুর জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা তাঁদের অজ্ঞান করে ময়লার ভাগাড়ে ফেলে রেখে ট্রাকটি ছিনতাই করে পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভাগাড়ের মধ্যে দুজন মানুষ কর্দমাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁদের মৃত ভেবে এলাকাবাসী জড়ো হন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে চট্টগ্রাম থেকে একটি ট্রাকে করে সয়াবিন তেল নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন মালেক ও নজরুল। পথে বগুড়ার মহাস্থান সেতু এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত ট্রাকে উঠে কেবিন দখল করে নেয়। পরে চালক ও সহকারীকে অজ্ঞান করে কালাইয়ে ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

কালাই থানার ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাই হওয়া সয়াবিনবোঝাই ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup