সর্বশেষ

আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হককে থাপ্পড়

Former minister anisul haque slapped in court premisesCity ads Investment (1)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে শুনানি শেষে এই আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদির। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চড়থাপ্পড় মারেন এবং ধাওয়া দেন। পরে পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, মামলার তদন্তকারী সংস্থা সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার প্রধান বলেন, মাদরাসাছাত্র সোলাইমানের মৃত্যুর ঘটনায় নিহতের দুলাভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আনিসুল হককে তিন নম্বর আসামি করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্যই তার রিমান্ড প্রয়োজন বলে আদালতে জানানো হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোলাইমান নিহত হন। পরে ২২ আগস্ট এ বিষয়ে হত্যা মামলা করা হয়, যা বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup