সর্বশেষ

গৃহকর্তাকে কুপিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

Saudi expatriate's house robbed in noakhali, owner hacked to deathCity ads Investment (1)

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তাকে কুপিয়ে আহত করেছে। আজ সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাস্তার মাথা পেশকারহাট এলাকার চান মিয়া চৌকিদারের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, আহছান উল্যাহ (৬৫) দীর্ঘ ২০-২৫ বছর সৌদি আরবে ছিলেন এবং বর্তমানে তার দুই ছেলেও সেখানে কর্মরত। তিনি ২০২২ সালে দেশে ফেরেন। ঘটনার রাতে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা প্রধান ফটকের তালা ভেঙে ফেলে এবং একপর্যায়ে একটি দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে।

আহছান উল্যাহ ডাকাতের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হলে ৬-৭ জন ডাকাতকে ধারালো অস্ত্র হাতে দেখতে পান। তিনি তাদের বাধা দিতে গেলে ডাকাতরা তার মাথায় দুটি ও হাতে তিনটি কোপ দেয়, এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের অন্য সদস্যরা চিৎকার করলে ডাকাতরা গৃহকর্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আহছান উল্যাহকে উদ্ধার করে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup