সর্বশেষ

সমিতির নামে প্রবাসীর ১৫ কোটি টাকা আত্মসাতের চেষ্টা

Expatriate attempts to embezzle tk 15 crore in the name of associationProbashir city Popup 19 03

দুবাই প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্ট আবদুল হালিম নিহনের বিরুদ্ধে প্রবাসী পেশাজীবী সমবায় সমিতির মাধ্যমে প্রায় ৪৫০ জন সৌদি প্রবাসীর কাছ থেকে ১৫ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতারক নিহনের মুখোশ উন্মোচন এবং তাদের পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী সৌদি প্রবাসীরা সরকারের সহযোগিতা চেয়েছেন।

গতকাল রবিবার রাতে চট্টগ্রাম নগরীর একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী মাহাবুবুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, আবদুল হালিম নিহন ‘প্রবাসী পেশাজীবী সমবায় সমিতি’র মাধ্যমে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রবাসীদের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করেন, কিন্তু এখন সেই অর্থ ফেরত দিচ্ছেন না।

লিখিত বক্তব্যে মাহাবুবুর রহমান আরও উল্লেখ করেন যে, নিহন ‘এ এস পি বি রিয়েল এস্টেট লিমিটেড’-এ ৩, ৪ ও ৫ বছর মেয়াদে মাসিক ১০০, ২০০, ৩০০ ও ৫০০ সৌদি রিয়াল কিস্তিতে বিনিয়োগের সুযোগ তৈরি করেন। একইসঙ্গে তিনি ‘পানি’ নামে একটি ড্রিংকিং ওয়াটার কোম্পানি চালু করার কথা বলে প্রবাসীদের কাছ থেকে বিনিয়োগ নেওয়া শুরু করেন, যেখানে জনপ্রতি সর্বনিম্ন ১০ হাজার সৌদি রিয়াল নেওয়া হয়েছে। সমিতির সদস্য ও বিনিয়োগকারীরা নিয়মিত কিস্তি পরিশোধ করেছেন এবং তাদের কাছে এর প্রমাণস্বরূপ রশিদ ও ইনভেস্টর কার্ড রয়েছে বলে তারা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য প্রবাসীরা আগামী ১৫ দিনের মধ্যে সমিতি ও বিনিয়োগকারীদের সমুদয় অর্থ পরিশোধের জন্য নিহনকে আল্টিমেটাম দেন। অন্যথায়, তারা দেশের ৬৪টি জেলায় একযোগে ৬৪টি মামলা করার ঘোষণা দেন। একইসঙ্গে, জেলা প্রশাসকদের মাধ্যমে রিয়াদ দূতাবাস ও দুবাই হাইকমিশনে স্মারকলিপি পাঠানোর এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিষয়টি লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভুক্তভোগী মাহাবুবুর রহমান জানান, তিনি ইতোমধ্যে পাঁচলাইশ থানায় একটি এজাহার দায়ের করেছেন এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত চান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল কাদের, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য প্রবাসীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03