সর্বশেষ

জুলাই অভ্যুত্থানে অবদান রাখা প্রবাসীদের প্রস্তুতি কমিটি গঠন

Preparation committee formed for expatriates who contributed to the july uprisingCity ads Investment (1)

জুলাই মাসের অভ্যুত্থানে বিশেষ ভূমিকা পালনকারী প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র গঠনে আরও বেশি করে যুক্ত করার লক্ষ্যে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ নামে একটি স্বতন্ত্র জোট গঠনের ঘোষণা করা হয়েছে। এই অ্যালায়েন্স নিজস্ব গঠনতন্ত্রের মাধ্যমে পরিচালিত হবে এবং দেশের ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করবে বলে জানানো হয়েছে।

শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবনির্মিত বাংলাদেশে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের ভোটাধিকারের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সম্মতিতে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে’র একটি প্রস্তুতি কমিটিও ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তুতি কমিটির সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন দিলশানা পারুল। এছাড়া, এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ড. নাফিজ রেজা, ইয়াকুব আলী ও জুবায়ের আহমেদ; মধ্যপ্রাচ্যের প্রতিনিধি হিসেবে সাইফ সারোয়ার ও ডক্টর মনির উদ্দিন আহমেদ; মালয়েশিয়ার প্রতিনিধি হিসেবে আনামুল হক ও আলমগীর আকাশ; ইউরোপের প্রতিনিধি হিসেবে ওমর ঢালী ও মারজুক আহমেদ; যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে নুরুল হুদা ও ইমা ইসলাম; যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তারিক আদনান মুন ও তাওহিদ তানজিম; কানাডার প্রতিনিধি হিসেবে মুনতাসির মামুন ও নাহিদ ইসলাম; অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে সালওয়া শামস ও উল্লাশ জায়েদ এবং কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে তাসনিম জারা, এহতেশামুল হক ও মাহাবুব আলমকে মনোনীত করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03