সর্বশেষ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে যুবক উধাও

Young man disappears after raping expatriate's wifeCity ads Investment (1)

যশোরে রাতের আঁধারে এক প্রবাসীর স্ত্রীর (৩৭) ঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাপ্পি হোসেন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত বাপ্পি যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের ইব্রাহিম হোসেন ইব্রার পুত্র।

মামলার অভিযোগে ভুক্তভোগী নারী জানান, তার স্বামী বিদেশে কর্মরত। তিনি সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। বাপ্পির পরিবারের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক ভালো এবং বাপ্পি তাকে ‘মামি’ সম্বোধন করতেন। গত ১৬ এপ্রিল রাত আনুমানিক দশটার দিকে রাতের খাবার শেষে তিনি সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় বারোটা বেজে পনেরো মিনিটের দিকে বাপ্পি আকস্মিকভাবে তাদের বাড়ির দরজায় কড়া নাড়েন। এত রাতে ডাকার কারণ জানতে চাইলে বাপ্পি জরুরি কথা বলার কথা জানায়। সরল বিশ্বাসে ওই নারী দরজা খুলে দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই বাপ্পি তার মুখ চেপে ধরে বিভিন্ন হুমকি দিয়ে পাশের কক্ষে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর বাপ্পি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং বিভিন্ন প্রকার ভয় দেখায়। পরবর্তীতে ওই নারী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানান।

অভিযুক্তের পরিবার কোনো পদক্ষেপ না নেওয়ায়, ভুক্তভোগী নারী গত শুক্রবার (২৫ এপ্রিল) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তার অভিযোগটিকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেছে।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফজলুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।’
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup