সর্বশেষ

বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

গোয়াইনঘাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যুCity ads Investment (1)

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই (ডালারপার) গ্রামে গত ২৬ এপ্রিল, ২০২৫, শনিবার বিকেলে বজ্রপাতে দুবাই প্রবাসী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জীবন মিয়া (৪০) ওই গ্রামের শাহজান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন আসরের পর জীবন মিয়া মাঠে গরু আনতে গিয়েছিলেন। সেখানেই আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল তিনি তাঁর এক মেয়ের বিবাহ সম্পন্ন করেন এবং ছুটি শেষে পুনরায় কর্মস্থল দুবাইতে ফিরে যাওয়ার কথা ছিল।

গোয়াইনঘাট থানার উপপরিদর্শক উৎসব গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছুটি শেষে প্রবাসে ফেরার প্রাক্কালে এমন দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup