সর্বশেষ

‘অর্থ পাচারকারী শয়তানের মতো, ধরা কঠিন’

‘অর্থ পাচারকারী শয়তানের মতো, ধরা কঠিন’City ads Investment (1)

অর্থ পাচারকারীদের শয়তানের সঙ্গে তুলনা করে তাদের ধরা কঠিন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বুধবার (২৪ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

কমিশনার আলি আকবর বলেন, অর্থ পাচারকারীরা শয়তানের মতো। যেমন শয়তান মানুষের শিরা উপশিরার মধ্যে প্রবেশ করে অদৃশ্য থাকে এবং তার কর্মের জন্য মানুষ কষ্ট পায়, তেমনি পাচারকারীরাও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্ন উপায়ে বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যদি কোনো পাচারকারীকে আইনের আওতায় আনা যায়, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অনেক দুর্নীতিবাজ অবৈধভাবে অর্থ উপার্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে এবং পরে সেই অর্থ রেমিট্যান্সের মাধ্যমে দেশে এনে ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে পরিচিত হয়। এই ধরনের অপকর্মের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, তা হয়তো কোনো সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ নেই।

এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অনুসন্ধানের বিষয়ে তিনি অবগত নন। যেসব মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে, সেগুলো অনেক আগেই সম্পন্ন হয়েছে।

টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুদকের পক্ষ থেকে তার নির্ধারিত ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ কেউ গ্রহণ করেছে কিনা, তা তিনি নিশ্চিত নন। তিনি স্পষ্ট করেন, দুদক আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে অভিযোগপত্র দাখিল করবে এবং আদালতই বিচারকার্য পরিচালনা করবে।
আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup