সর্বশেষ

বাংলাদেশে ফ্লাইট চালু করতে চায় পাকিস্তানের এয়ার সিয়াল

বাংলাদেশে ফ্লাইট চালু করতে চায় পাকিস্তানের এয়ার সিয়াল2Probashir city Popup 19 03

ফ্লাই জিন্নাহর পর এবার আরেকটি পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা, ‘এয়ার সিয়াল’, ঢাকাতে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “এয়ার সিয়াল আমাদের কাছে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসাইন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ফ্লাই জিন্নাহ বর্তমানে তাদের বিমান বহর বৃদ্ধির অপেক্ষায় রয়েছে। তবে, এয়ার সিয়াল অনুমোদন পেলে আগামী দুই মাসের মধ্যেই ঢাকাতে তাদের ফ্লাইট কার্যক্রম শুরু করতে পারবে। তিনি মনে করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় স্থাপিত হলে, তা উভয় দেশের পর্যটন খাতকে উৎসাহিত করবে এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। এয়ার সিয়াল ২০১৫ সালের আগস্ট মাসে যাত্রা শুরু করে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য লাইসেন্সপ্রাপ্ত।

এর আগে, চলতি বছরের ২ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সেই সময় তিনি ‘পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে’ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ২০১৮ সাল পর্যন্ত এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করত, কিন্তু যাত্রী সংখ্যা কম এবং আর্থিক ক্ষতির কারণে তারা ফ্লাইট বন্ধ করে দেয়।

ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফপিসিসিআই) নতুন করে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সামনে নিয়ে আসে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03