সর্বশেষ

রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়: শাজাহান খান

রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায় শাজাহান খানProbashir city Popup 19 03

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান সোমবার (২১ এপ্রিল) আদালতে হাজিরের সময় একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।” বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী মনির হত্যার মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য তাকে আদালতে আনা হলে তিনি এই মন্তব্য করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার মাইনুল ইসলাম খান পুলক গত ১৩ এপ্রিল শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। আদালত ২১ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। শুনানির সময় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতে নেওয়ার পথে তিনি সাংবাদিকদের কাছে তার এই বক্তব্য তুলে ধরেন। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে তার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।

আদালত থেকে বের হওয়ার সময় শাজাহান খান গণমাধ্যমকর্মীদের বলেন, “তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও।” এরপরেও তিনি তার আগের মন্তব্যটি পুনরাবৃত্তি করেন। এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি সত্য বলেছি। যা ঘটেছে তাই বলেছি।” তিনি দাবি করেন, তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুট ব্যবসায়ী মো. মনির গুলিতে নিহত হন। এই ঘটনায় নিহতের স্ত্রী ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ৫ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশ ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03