সর্বশেষ

বিয়ের ৩ দিন পর নদীতে পড়ে প্রাণ গেল প্রবাসীর

বিয়ের ৩ দিন পর নদীতে পড়ে প্রাণ গেল প্রবাসীরCity ads Investment (1)

চট্টগ্রামের রাউজান উপজেলার হালদা নদীতে পড়ে প্রাণ হারিয়েছেন সদ্য বিবাহিত এক প্রবাসী যুবক। নিহত ব্যক্তির নাম নুর উদ্দীন মনজু (৩৫)। বুধবার (১৬ এপ্রিল) রাত সোয়া ২টার দিকে স্থানীয়রা দীর্ঘ খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করেন।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আশ্রমঘাট এলাকায় মোটরসাইকেলযোগে নদী পার হওয়ার সময় অস্থায়ী সাঁকো থেকে পানিতে পড়ে যান মনজু। তার সঙ্গে থাকা তাজু উদ্দীন নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও মনজু নিখোঁজ ছিলেন। ঘটনার চার ঘণ্টা পর স্থানীয়দের চেষ্টায় তার মৃতদেহ উদ্ধার হয়।

মনজু রাউজান উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচ পুকুরিয়া চাঁদের ঘোনা গ্রামের বাসিন্দা এবং আব্দুল মাজিদ টেন্ডল বাড়ির নুরুল ইসলামের একমাত্র সন্তান ছিলেন।

জানা গেছে, প্রবাসী মনজু সুয়াবিল থেকে খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। গত ১৪ এপ্রিল তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। সদ্য বিবাহিত এই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup