সর্বশেষ

বিকাশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স নিয়ে কুপন পেলেন ১৫ জন

বিকাশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স নিয়ে কুপন পেলেন ১৫ জনProbashir city Popup 19 03

প্রবাসীদের জন্য অর্থ স্থানান্তরকারী কোম্পানি ‘ট্যাপট্যাপ সেন্ড’-এর মাধ্যমে বিকাশে পাঠানো সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স গ্রহণ করে ১৫ জন গ্রাহক জিতে নিয়েছেন আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের মধ্যে ছিল মোটরবাইক, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স এবং বিভিন্ন ডিভাইস।

বিকাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি মোবাইল আর্থিক সেবাদানকারী এই কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী ভাগ্যবান গ্রাহক পেয়েছেন ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি মোটরবাইকের কুপন। এছাড়াও, দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কুপন লাভ করেছেন।

পাশাপাশি, প্রতি সপ্তাহে তিনজন করে মোট ১২ জন গ্রাহক ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক ডিভাইস কুপন জিতে নিয়েছেন।

বিকাশ জানিয়েছে, গত ১ থেকে ২৮ মার্চ পর্যন্ত পরিচালিত এই বিশেষ ক্যাম্পেইনে বিভিন্ন ধাপে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজনরাই এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন। দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রেমিটেন্স যাতে প্রবাসীরা বৈধ পথে সহজে ও নিরাপদে পাঠাতে উৎসাহিত হন, সেই লক্ষ্যেই এই ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছিল।

বিকাশ তাদের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে যে, তাদের মাধ্যমে রেমিটেন্স গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সহজ, দ্রুত ও নিরাপদ হওয়ায় এটি প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে। বর্তমানে ১৪০টিরও বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রেমিটেন্স দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে।

এদিকে, প্রবাসীদের স্বজনরা এখন আরও কম খরচে রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করার সুযোগ পাচ্ছেন। দেশজুড়ে শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় ২ হাজার ৫০০ এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে বিকাশ অ্যাপ ব্যবহার করে অথবা *২৪৭# ডায়াল করে তারা এই সুবিধা উপভোগ করতে পারছেন।
আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03