সর্বশেষ

এপ্রিলের ১২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৫ কোটি ডলার

এপ্রিলের ১২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৫ কোটি ডলারCity ads Investment (1)

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এর মধ্যে এসেছে ৩৯ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৬ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৯ কোটি ৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিলের ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ছিল ৯৩ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার। এর আগে, মাসের প্রথম পাঁচ দিনে দেশে আসে ১১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার।

অন্যদিকে, গত মার্চ মাসে দেশে রেকর্ড পরিমাণ ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) ৪০ হাজার ১৩৮ কোটি টাকার সমান। এটি দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

এর আগে, একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত ডিসেম্বরে, যার পরিমাণ ছিল প্রায় ২৬৪ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসে চলতি বছরের ফেব্রুয়ারিতে, প্রায় ২৫৩ কোটি ডলার। গত জানুয়ারিতে দেশে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। বিদায়ী ২০২৪ সালে মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03