সর্বশেষ

প্রবাসীদের ভোট দেয়ার তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে ইসি

প্রবাসীদের ভোট দেয়ার তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে ইসিProbashir city Popup 19 03

প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার ক্ষেত্রে তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। অংশীজনদের সঙ্গে আলোচনা করে এর মধ্য থেকে এক বা একাধিক পদ্ধতি বেছে নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বুধবার (৯ এপ্রিল) সকালে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‌‌’অনেক গবেষণার পর প্রবাসীদের জন্য তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে ইসি। এগুলো হল- পোস্টাল, প্রক্সি এবং অনলাইন পদ্ধতি।তিনটি পদ্ধতির মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতা দূর করতে নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের একটি টিম গঠন করেছে, যারা আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে এই পদ্ধতিগুলোর সীমাবদ্ধতা পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন।

তিনি বলেন, অধিকাংশ প্রবাসী ভোটারকে সুযোগ দিতে হলে প্রক্সি ভোট পদ্ধতি প্রথম অপশন। তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সম্ভব না হলে অন্য অপশন দেখতে হবে। তবে যে পদ্ধতিতেই হোক না কেন ইলেকশনের আগে তিন স্তরের ট্রায়াল হতে হবে।

এই তিন পদ্ধতির ওপর বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেই পদ্ধতিই অনুসরণ করি না কেন, প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের নিয়ম থাকতে হবে। যেই ভোটটি ভোটার নিজে দিতে পারেন না তা নিয়ে কারচুপির সুযোগ রয়েই যায়।’

অনলাইন পদ্ধতিতে এখন তেমন সাড়া নেই বলেও জানান ইসি মোহাম্মদ সানাউল্লাহ। তিন বলেন, এই তিন পদ্ধতির সফলতা এবং দুর্বলতা নিয়ে আলোচনা হবে। পরে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে যেই পদ্ধতিতেই হোক না কেন, এবারের জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের বড় পরিসরে ভোটের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালা অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সেখানে তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দান নিশ্চিত করতে কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, বিস্তৃত পরিসরে সম্ভব না হলেও পাইলট আকারে এ কাজ করতে চায় কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনেক পর্যালোচনার পর নির্বাচন কমিশন তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে। পোস্টাল ভোটিং, যেটি এখন বিদ্যমান। অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়েও ইসি কাজ করছি।

সিইসি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03