সর্বশেষ

মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অতঃপর…

মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অতঃপর...Probashir city Popup 19 03

কুমিল্লার মনোহরগঞ্জে মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজন (৩৪) নামে এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় মনোহরগঞ্জ থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরসপুর দক্ষিণপাড়া নতুন বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সুজন মনোহরগঞ্জ উপজেলার সরসপুর পশ্চিমপাড়ার সাইদুল হকের ছেলে। ভুক্তভোগী ওই নারীর স্বামী একজন দুবাই প্রবাসী। তিনি তার একমাত্র সন্তানকে নিয়ে নতুন বাড়িতে বসবাস করছেন।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে জানান, রাত সাড়ে ১১টার দিকে ঘরের দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে জিজ্ঞাসা করতেই বাইরে থেকে বলে সুজন। তার সঙ্গে কথা আছে (ভুক্তভোগীর সঙ্গে) বলে দরজা খুলতে বলে। এত রাতে কেন দরজা ধাক্কা দিচ্ছে জানতে চাইলে তিনি কিছু টাকা ধার চায়। টাকা দিতে অস্বীকার করলে একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে।

মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত সুজনকে ডেকে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত হলে সুজনকে আটকে রাখে ও পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। মামলা হওয়ার পর ধর্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03