সর্বশেষ

টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যুProbashir city Popup 19 03

সিলেটের দক্ষিণ সুরমায় চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে গিয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে সাকিব আহমদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকার একটি বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি  নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মারফত আলী।

নিহত সাকিব আহমদ দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতো।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাকিবসহ তারা চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকায় দু’তলা একটি বাসার ছাদে উঠে। ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মারফত আলী জানান, টিকটকের ভিডিও করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03