সর্বশেষ

ঈদে বাড়ি এসে গ্রেফতার যুবলীগ নেতা

ঈদে বাড়ি এসে গ্রেফতার যুবলীগ নেতাProbashir city Popup 19 03

ব্রাহ্মণবাড়িয়া সদরে মহসিন খন্দকার ওরফে মহসিন মেম্বার (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব-৯ এর সদস্যরা।

গ্রেফতার মহসিন খন্দকার ওই এলাকার মৃত লালু খন্দকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সুহিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মহসিন খন্দকারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। তিনি ঈদের দিন গোপনে বাড়িতে আসেন। এই খবরের ভিত্তিতে র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03