সর্বশেষ

‘উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদের নামাজে যাব না’

‘উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদের নামাজে যাব না’City ads Investment (1)

রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরী। শুক্রবার (১৪ মার্চ) সকালে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি।

সিরাজ উদ দৌলা চৌধুরী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদবাড়ী পাকুয়ারীয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজ-উদ-দৌলা চৌধুরী বলেন, ‘রংপুরে আজীবন সাধারণ মানুষের সেবা করে এসেছি। উত্তরাঞ্চল থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা নিয়োগ দেয়া হয়নি। আমাকে উপদেষ্টা না করা হলে রংপুর–রাজশাহী বিভাগের ১৬ জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা নিয়োগের দাবি জানাই।’

তিনি বলেন, ‘আমাকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেয়া না হলে আগামী ঈদুল ফিতরের নামাজে যাব না।’

এজন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করেন।

লিখিত বক্তব্যে সিরাজ-উদ-দৌলা চৌধুরী দেশ গঠনে ভূমিকা রাখায় ড. মুহম্মদ ইউনূস, গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম ও মানবতায় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে নোবেল পুরস্কার দেয়ারও দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

আরও দেখুনঃ 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03