সর্বশেষ

ওবায়দুল কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

ওবায়দুল কাদেরের কললিস্টে নায়িকা নেত্রীদের তালিকা ভাইরালCity ads Investment (1)

সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ক্ষমতা হারানোর পর পলাতক এই নেতার একটি কললিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ফাঁস হওয়ার পর আলোচনার ঝড় উঠেছে। ভাইরাল হওয়া এই কললিস্টে বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকা, মডেল এবং রাজনৈতিক নেত্রীর নম্বর থাকার দাবি করা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন সৃষ্টি করেছে।

ওবায়দুল কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলদের ছবি ভাইরাল হওয়া ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। সামাজিক মাধ্যমে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের বিভিন্ন আলোচনা এবং সমালোচনা নিয়মিত দেখা যেত। তবে, রাজনৈতিক প্রভাবের কারণে বিষয়টি তখন প্রকাশ্যে আলোচিত হয়নি। কিন্তু ক্ষমতা চ্যুত হওয়ার পর, কাদেরকে নিয়ে ক্রমশ নানা রহস্য এবং বিতর্ক উন্মোচিত হতে শুরু করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর ২টা ৪২ মিনিটে মোহাম্মদপুর এলাকায় ট্র্যাক করা হয়েছিল। এর কিছু দিন পরেই সামাজিক মাধ্যম ফেসবুকে একটি কললিস্ট প্রকাশ পায়, যা ভাইরাল হতে দেরি লাগেনি।

প্রকাশিত কললিস্ট অনুসারে, গত ৫ আগস্টের আগে এবং পরের দুই মাসের কল রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে। সেখানে অসংখ্য নম্বরের সাথে যোগাযোগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তালিকার মধ্যে জনপ্রিয় নায়িকা, মডেল এবং রাজনৈতিক নেত্রীদের নম্বরও বিদ্যমান। ভাইরাল কললিস্ট অনুযায়ী, নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, মডেল অ্যানজেনা এলিন এবং ময়মনসিংহের নেত্রী কবিতার মতো পরিচিত নাম আছে।

ওবায়দুল কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

এছাড়াও, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের তথ্য অনুযায়ী, ওই দিন ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাবা এবং প্রয়াত নায়িকা মেঘলার সাথেও একাধিকবার কথা বলেছেন বলে দাবি করা হয়েছে।

সাংবাদিক জাওয়ার নামে একটি ফেসবুক আইডি থেকে ওবায়দুল কাদেরের ৫ আগস্ট সহ পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের কললিস্টের সিডিআর কপির আংশিক অংশ প্রকাশ করা হয়েছে। এই সিডিআর কপি প্রকাশের পর থেকেই ওবায়দুল কাদেরের কললিস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে উঠেছে।

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদের দেশের ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করছেন এমন অনেক গুজব ছড়িয়ে ছিল। এমনকি কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছিল। তবে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অনেকের ধারণা, অন্যান্য শীর্ষ নেতাদের মতো ওবায়দুল কাদেরও দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং সম্ভবত ভারতে অবস্থান করছেন।

ওবায়দুল কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

তবে, সম্প্রতি ভাইরাল হওয়া ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন এবং কললিস্ট বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। যদিও ভাইরাল হওয়া কল লিস্টের সত্যতা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে নিশ্চিত করা যায়নি, তবে তালিকায় কিছু পরিচিত নাম থাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বৃদ্ধি পেয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ভাইরাল তালিকায় দেখা যায়, সর্বশেষ ৫ আগস্ট দুপুর ২টা ৪২ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর এলাকা।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup