সর্বশেষ

প্রবাসীর মৃত্যুর শোকে মারা গেলেন স্ত্রী, একসঙ্গে দাফন

প্রবাসীর মৃত্যুর শোকে মারা গেলেন স্ত্রী, একসঙ্গে দাফনCity ads Investment (1)

সৌদি আরবে ওমরা হজ পালন করতে গিয়ে মারা গেছেন স্বামী। সেই খবর শুনে শোকে মারা গেলেন স্ত্রী। সৌদি থেকে স্বামীর মরদেহ দেশে আসার পর একসাথে জানাযা ও  দাফন করা হয়। এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, গত জানুয়ারি মাসের ২৩ তারিখে সৌদি আরবে পবিত্র ওমরা হজ করতে যান ফজলুর রহমান (৬৫)। ওমরা হজ পালনকালে সৌদি আরবে চলতি ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান তিনি। পরে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ফেরার কথা ছিল আজ বুধবার (১২ই ফেব্রুয়ারি)।

এদিকে স্বামীর মৃত্যু ও লাশ ফেরার খবর শুনে শোকে কাতর ফজলুর রহমানের স্ত্রী রহিমা খাতুন (৫৫) গতকাল মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) দুপুরের দিকে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান।

পরে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে ফজলুল রহমানের মরদেহ নিজ গ্রামে এসে পৌছালে সকাল সাড়ে ৯টায় বাদিয়াপাড়া কবরস্থানে স্বামী-স্ত্রীর মরদেহ পাশাপাশি দাফন করা হয়।

কাফিরুল ইসলাম নামের একমাত্র ছেলে আছে ফজলুর রহমান ও রহিমা খাতুনের। একসাথে বাবা-মাকে হারিয়ে শোকে কাতর হয়ে আছে সে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup