সর্বশেষ

জামায়াতকে মুনাফিক বললেন রিজভী

জামায়াতকে মুনাফিক বললেন রিজভীProbashir city Popup 19 03

ইসলামের নামে রাজনীতি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে জামায়াতে ইসলামী—এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ না করার কথা বলেও অতীতে তারা শেখ হাসিনার আঁচল ধরে ভোটে গিয়েছে। এভাবে জনগণের সঙ্গে প্রতিবার মুনাফিকি করেছে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজী ছাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

বিএনপিকে দোষারোপের চেষ্টা করা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, ‘জনগণ জানে কারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। খালেদা জিয়া কারাবরণ করেছেন, তারেক রহমান দেশ ছাড়তে বাধ্য হয়েছেন—তবু তারা দেশের স্বার্থে কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা বিএনপি পরিবার নির্যাতিত ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘বাংলাদেশে একসময় একটিই শত্রু পক্ষ ছিল, এখন বহু শত্রু তৈরি হয়েছে। সম্প্রতি দেখা গেছে, একজন সরকারি কর্মকর্তা প্রকাশ্যে লিফলেট বিতরণ করছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠদের বিচার না হওয়ায় তারা এ ধরনের কাজ করার সাহস পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সবকিছুতেই ভ্যাট-ট্যাক্স বসিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। এগুলোর বিরুদ্ধে কি আমরা প্রতিবাদ করব না? সমালোচনা করলে সরকার কিছুটা হলেও সচেতন হয়।’

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিএনপি নির্যাতিত শহীদ পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03