সর্বশেষ

কোটি টাকার সোনাসহ যুবক আটক

কোটি টাকার সোনাসহ যুবক আটকProbashir city Popup 19 03

দিনাজপুরের বিরামপুরে ১২টি সোনার বারসহ জয়দেব মহন্ত নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার মুকুন্দপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত জয়দেব বগুড়া জেলার আদমদিঘী উপজেলার গিরেন মহন্তের ছেলে।

বিষয়টি নিশ্চত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক।

তিনি জানান, একজন যুবক সোনার বার ভারতে পাচার করছেন-এমন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বাজারে পুলিশ অবস্থান নিয়ে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ১২টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ২৫০ গ্রাম। বাজার বাজার মূল্য ১ কোটি ৩৯ লক্ষ ১৮ হাজার ১২৫ টাকা।

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03