Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

‘জাতির জনক’ শব্দ বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট

‘জাতির জনক’ শব্দ বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিটWeb Popup (3)

‘জাতির জনক’ শব্দ বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়।

নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট দায়ের করেন।

রিটকারী বলেন, ‘একক ব্যক্তি কোনো দেশ স্বাধীন করতে পারেন না। তাই জনস্বার্থে ৯৩ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে জাতির জনক বা পিতার স্থলে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের তথা ফাউন্ডিং ফাদারসের সঠিক তালিকা প্রণয়নসহ সংবিধানের অনুচ্ছেদ ৪ক বিলুপ্তি, গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তি প্রদান করতে কমিশন গঠন, এসবের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তথা স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা পরিষ্কারভাবে গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে তুলে ধরার নির্দেশনা দেওয়ার লক্ষ্যে জনস্বার্থে রিট আবেদনটি দাখিল করা হয়েছে।’

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৩ মার্চ ছাত্র জনতার ঐতিহাসিক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে ”বঙ্গবন্ধু” ও “জাতির জনক” নামে ভূষিত করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)