সর্বশেষ

মোবাইলে তালাক দেবে শুনে স্ত্রীর আত্মহত্যা

মোবাইলে তালাক দেবে শুনে স্ত্রীর আত্মহত্যাProbashir city Popup 19 03

ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলফোনে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তালাকের কথা শুনে মারিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে অচেতন অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারিয়া আক্তার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাংগা গ্রামের মুসা মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী তানজিল চৌধুরী ও মারিয়া আক্তার প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। বিভিন্ন বিষয়ে ঝামেলা চলছিল। শনিবার মোবাইলফোনে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী তাকে তালাক দেবেন বলে জানান। এই অভিমানে বিষের ট্যাবলেট সেবন করেন মারিয়া। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03