সর্বশেষ

বিমানবন্দরে বিপুল পরিমান মাদক উদ্ধার করলো এপিবিএন

বিমানবন্দরে বিপুল পরিমান মাদক উদ্ধারProbashir city Popup 19 03

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বুধবার সন্ধ্যায় ২০০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহ আলম শেখ (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BG-434 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় শাহ আলমকে বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করা হয়। এপিবিএন জানায়, তাকে জিজ্ঞাসাবাদের পর তার পাকস্থলীতে ইয়াবা পরিবহনের বিষয়টি নিশ্চিত করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশের চিকিৎসক দলের মাধ্যমে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে ডিম্বাকৃতির ৪১টি বস্তু শনাক্ত করা হয়। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তাকে প্রাকৃতিক পদ্ধতিতে সেগুলো বের করতে বাধ্য করা হয়। কসটেপ মোড়ানো অবস্থায় পাওয়া এসব বস্তু খুলে ২০০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিমানবন্দরে বিপুল পরিমান মাদক উদ্ধার

ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এপিবিএনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে একই পন্থায় মাদক পরিবহনের সময় আরও দুইজনকে আটক করা হয়। ৮ নভেম্বর ৩০৮০ পিস ইয়াবাসহ জুয়েল মিয়া (৩৩) এবং ১৬ ডিসেম্বর ৩৫৮৮ পিস ইয়াবাসহ মোঃ পলাশ (২৮) আটক হন।

এপিবিএনের কমান্ডিং অফিসার, এডিশনাল ডিআইজি জনাব সিহাব কায়সার খান (বিপিএম, পিপিএম), জানান, “সম্প্রতি বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আমরা এই অপরাধ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মাদকবিরোধী অভিযানে বিমানবন্দর আর্মড পুলিশের ধারাবাহিক সফলতা এই অপরাধ প্রবণতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03