সর্বশেষ

এবার ফিলিং স্টেশন থেকে বাস চুরি

এবার ফিলিং স্টেশন থেকে বাস চুরিProbashir city Popup 19 03

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফিলিং স্টেশন থেকে হাবিব পরিবহন নামে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সদরের তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনই বুড়িমারী থেকে ঢাকায় চলাচল করে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। কয়েকদিন গাড়ির সমস্যা থাকার কারণে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন (তেলের পাম) রেখে দেন। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেন।

হাবিব পরিবহনের মালিক রায়হান জানান, কিছুদিন আগেই কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে ঢাকা মেট্রো ব- ১৪ -২৮১৮ এই বাসটি ক্রয় করেছি। এখন চালু পেট্রোল পাম্প থেকে কারা এই বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কয়েকজন বন্ধুরা মিলে এই বাসের ব্যবসা চালু করেছিলাম। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করেই কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমনই তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে যাওয়া কখনোই ঠিক করেনি। অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03