সর্বশেষ

আজহারীর সেই মাহফিলের ঘটনায় ৪ নারীসহ ১০ জন আটক

সেই দিনের আজহারীর মাহফিলের ঘটনায় ৪ নারীসহ ১০ জন আটকProbashir city Popup 19 03

সিলেট নগরের ঐতিহ্যবাহী এমসি কলেজ (মুরারিচাঁদ কলেজ) মাঠে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে অংশ নিতে এসে মোবাইল ও স্বর্ণ খোয়ানোর ঘটনায় থানায় দুটি মামলা এবং ৭৪টি জিডি করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত নারীসহ ১০ জনকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘মোবাইল ও স্বর্ণ চুরি হওয়ার ঘটনায় থানায় দুটি মামলা ও ৭৪টি জিডি করা হয়েছে। এসব ঘটনায় ছয়জন পুরুষ ও চারজন নারীকে আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। এর মধ্যে মোবাইল চুরির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে একটি এবং স্বর্ণ চুরির অভিযোগে চার নারীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

সিলেট নগরের এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।

শেষদিনে গত শনিবার রাতে সেখানে সমাপনী দিনের বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তার বয়ান শুনতে বিশাল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাহফিলে মানুষের ভিড়ের সুযোগে এসব মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ এসব অভিযোগের ভিত্তিতে ছয় মোবাইল চোর ও চার স্বর্ণ চোর নারীকে আটক করে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03