সর্বশেষ

ভারতে আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

ভারতে আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেনProbashir city Popup 19 03

ভারতের কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে আটকেপড়া ২২০ জন বাংলাদেশি যাত্রী অবশেষে ঢাকায় ফিরে এসেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরার পথে এই বিড়ম্বনার শিকার হন।

সোমবার (৬ জানুয়ারি) রাত দেড়টায় মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইট যাত্রীদের নিয়ে কলকাতা থেকে ছেড়ে আসে এবং রাত আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা ফেরার পথে মালিন্দো এয়ারের ওডি-১৬২ ফ্লাইটটি ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে ব্যর্থ হয়। রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও, বিমানটি কলকাতায় জরুরি অবতরণ করে।

ভারতে আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

যাত্রীরা অভিযোগ করেন, কলকাতা বিমানবন্দরে তারা প্রায় ১৬ ঘণ্টা আটকা ছিলেন। এ সময় তাদের জন্য পর্যাপ্ত খাবার বা পানীয় সরবরাহের কোনো ব্যবস্থা করা হয়নি। সকালের পর দুপুর গড়িয়ে গেলেও বিমান সংস্থার পক্ষ থেকে সাড়া মেলেনি।

নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কলকাতায় অবতরণের পর বিমান সংস্থার স্থানীয় অফিস এবং কুয়ালালামপুরের সদর দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে দীর্ঘ সময়েও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

যাত্রীদের দুর্ভোগের খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর, বিমান সংস্থা দ্রুত ব্যবস্থা নেয়। বিশেষ ফ্লাইটের মাধ্যমে আটকা পড়া যাত্রীদের ঢাকায় ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হয়। অবশেষে, যাত্রীদের রাত দেড়টায় ফ্লাইটে তুলে দেওয়া হয়, যা রাত আড়াইটায় ঢাকায় পৌঁছায়।

দীর্ঘ অপেক্ষার পর স্বদেশের মাটিতে পা রেখে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন। তবে, তারা এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03