সর্বশেষ

গণধর্ষণ মামলায় আটক প্রবাসী

গণধর্ষণ মামলায় আটক প্রবাসীProbashir city Popup 19 03

২০০১ সালে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জহুরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জহুরুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সুত্রধর বলেন, গ্রেপ্তার হওয়া জহুরুল ইসলাম ১৭ বছর যাবত মালয়েশিয়াতে আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গতকাল রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, এ মামলায় ইতোমধ্যেই ৯ জন কারাগারে আছেন। এরপর গতকাল একজন গ্রেপ্তার হলেন। এখন বাকি একজন সাজাপ্রাপ্ত আসামি পলাতক আছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা যায়, ২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালিয়ে কতিপয় আসামি ভিকটিম ও তার মা-বাবা-ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে পূর্ণিমা রাণী শীলকে জোর করে ধরে নিয়ে একটি কচুক্ষেতে ফেলে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেন। উক্ত মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন। এ মামলায় ইতোমধ্যেই ৯ জন কারাগারে আছেন। এরপর একজন গ্রেপ্তার হলেন। এখন বাকি একজন পলাতক আছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03