সর্বশেষ

থার্টিফার্স্ট নাইটে আতশবাজিসহ শব্দদূষণের হাজারের বেশি কল

থার্টিফার্স্ট নাইটে আতশবাজিসহ শব্দদূষণের হাজারের বেশি কলCity ads Investment (1)

থার্টিফার্স্ট নাইটে শব্দদূষণ সংক্রান্ত ১ হাজার ১৮৫টি কল আসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ।

বুধবার (১ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইংরেজি বর্ষবরণের প্রাক্কালে উচ্চশব্দে গান-বাজনা, হৈহুল্লোড়, আতশবাজি ইত্যাদি শব্দদূষণ প্রতিকারে ৯৯৯ নম্বরে মোট ১ হাজার ১৮৫টি কল গৃহীত হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি কল গৃহীত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়।

অপরদিকে ঢাকার ধানমন্ডির ল্যাব এইডের পাশে স্বপ্ন শপিংমলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। তবে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নিনির্বাপক দল রওনা দিলেও তারা পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03