সর্বশেষ

হঠাৎ ঢাকায় ঢুকছে ২ হাজার গাড়িবহর! কিন্তু কেন?

ঢাকায় ঢুকছে ২ হাজার গাড়িবহরProbashir city Popup 19 03

ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘ তের বছর পর দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এমপি, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার দেশে আগমনের দিনটি বিশেষ হয়ে উঠেছে, কারণ কুমিল্লার মুরাদনগর থেকে প্রায় ২ হাজার গাড়ির বিশাল বহর ঢাকায় প্রবেশ করবে।

শনিবার, ২৮ ডিসেম্বর, বেলা ১১টায় সৌদি আরব থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই নেতার। মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

হঠাৎ ঢাকায় ঢুকছে ২ হাজার গাড়িবহর! কিন্তু কেন?

বিমানবন্দরে কায়কোবাদ সাহেবের অভ্যর্থনার জন্য মুরাদনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে খাবারের আয়োজন করা হয়েছে। সেইসাথে দোয়া ও মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হবে। স্থানীয় অঙ্গ-সংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে মিষ্টি, ফুলের মালা এবং শুভেচ্ছায় বরণ করবেন মুরাদনগরের মানুষের প্রিয় এই নেতাকে।

এদিকে, এত সংখ্যক যানবাহন একত্রিত হওয়ায় সড়কে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ এবং ট্রাফিক পুলিশ সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ করবেন।

হঠাৎ ঢাকায় ঢুকছে ২ হাজার গাড়িবহর! কিন্তু কেন?

কায়কোবাদ সাহেবের দেশে ফেরার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক যুগের সূচনা হতে পারে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03