সর্বশেষ

ছুরিকাঘাতে জামায়াত সেক্রেটারি আহত

AsmfaruqWeb Popup (3)

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা তার দু’টি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন জানান, ‘আবু সাঈদ মোহাম্মদ ফারুক বৃহস্পতিবার ফজরের নামাজের পর টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা গেট থেকে মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে স্থানীয় আউচপাড়ায় যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ নগর এলাকায় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার দু’টি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থঅয় উদ্ধার করে টঙ্গীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন। খবর পেয়ে মহানগর জামায়াত নেতারা তাকে দেখতে যান।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি টীম এলাকায় অভিযানে নেমেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup