সর্বশেষ

বিমানের সীটের নিচে বিপুল পরিমান স্বর্ণ জব্দ, প্রবাসী যাত্রী গ্রেপ্তার

বিমানের সীটের নিচে বিপুল পরিমান স্বর্ণ জব্দ, প্রবাসী যাত্রী গ্রেপ্তারCity ads Investment (1)

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বিজি ১৪৮ ফ্লাইটের একটি সিটের নিচ থেকে বারগুলো জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় বিমান বাংলাদেশের এক প্রবাসী যাত্রীকে আটক করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিমানের সীটের নিচে বিপুল পরিমান স্বর্ণ জব্দ, প্রবাসী যাত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া ২৪ ক্যারেটের সোনার বারগুলোর ওজন প্রায় ২ কেজি ৩৩০ গ্রাম।

এগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। সোনার বারগুলো জব্দ করে রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত হবে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup