সর্বশেষ

ওয়াজ শুনতে এসে আটক ভারতীয় কিশোর, পতাকা বৈঠকে ফেরত

ওয়াজ শুনতে এসে আটক ভারতীয় কিশোর, পতাকা বৈঠকে ফেরতCity ads Investment (1)

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে এসে হৃদয় মিয়া (১৩) নামে এক ভারতীয় কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওই কিশোরকে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানা যায়, ভারতীয় ওই কিশোর হৃদয় মিয়া ভারতের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ সিট শাখাতি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

নীলফামারী- ৫৬ বিজিবির অধীনস্থ পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এমন সংবাদের প্রেক্ষিতে ৫৬ বিজিবি শিংরোড বিওপির একটি টহল দল গত ২৩ ডিসেম্বর (সোমবার) সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে নিজস্ব গোয়েন্দার সহায়তায় তাকে আটক করে।

আটকের পর তাকে বিওপিতে নেয়া হয়। একই সময় তার কাছে থাকা ১ টি ভারতীয় রেডমি মোবাইল ফোন এবং ১ টি ভারতীয় সিমকার্ড পাওয়া যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই কিশোর জয়ধরভাঙ্গা নেকিপাড়া নামক এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে।

নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ভারতীয় ওই কিশোর অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে নিজস্ব গোয়েন্দার সহায়তায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে সে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03