সর্বশেষ

যে প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরানো হবে শেখ হাসিনাকে

বাংলাদেশে ফেরানো হবে শেখ হাসিনাকেCity ads Investment (1)

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরাতে একটি কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন বলেন, “বিচার ব্যবস্থার প্রয়োজনেই তাঁকে ফেরানোর অনুরোধ জানানো হয়েছে, যা স্পষ্টভাবে ভারত সরকারকে জানানো হয়েছে।”

তিনি আরও জানান, এ অনুরোধ একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে জানান, ভারতকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

এই উদ্যোগকে সরকারের বিচারব্যবস্থার প্রতি প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup