সর্বশেষ

শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টাCity ads Investment (1)

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব।

শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এ সময় তিনি আরও জানান, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত করতে ৭ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। গতকাল রোববার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এই কমিশনের গঠনে অনুমোদন দিয়েছেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি স্পষ্ট করেন, রোহিঙ্গাদের সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না, তবে যারা অসুস্থ, শুধুমাত্র তাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গার প্রবেশের যে দাবি করা হয়েছিল, তা ‘স্লিপ অব টাং’ ছিল বলে উল্লেখ করেন তিনি। প্রকৃতপক্ষে, গত দেড় থেকে দুই বছরের মধ্যে এই সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup