সর্বশেষ

হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক

হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকCity ads Investment (1)

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আটটি মেগা প্রকল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের নিয়মিত বৈঠকে পৃথক দুটি অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয়। প্রথমটি ৫৯ হাজার কোটি টাকার এবং দ্বিতীয়টি ২১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ সংক্রান্ত।

এর আগে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে উচ্চ আদালত একটি রুল জারি করেছিল। গত রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাহেদুল আজম তমাল। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ গত ৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিটটি দায়ের করেন।

রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতির বিষয়ে দুদকের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়। এ বিষয়ে দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।

দুদকের এই সিদ্ধান্তের পর দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে, কারণ মেগা প্রকল্পগুলোর অর্থনৈতিক কার্যক্রম এবং স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03