সর্বশেষ

মাদকের হোম ডেলিভারি চক্রের মূলহোতা গ্রেপ্তার

মাদকের হোম ডেলিভারি চক্রের মূলহোতা গ্রেপ্তারCity ads Investment (1)

রাজধানী ঢাকায় মাদকের হোম ডেলিভারি চক্রের অন্যতম মূল হোতা আইসের গডফাদার চন্দন রায়কে (২৯) আইসসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি।

রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।

তিনি জানান, ডিএনসির ডেমরা সার্কেলের একটি টিম রোববার দুপুরে ওয়ারী এলাকা থেকে চন্দন রায়কে ২০ গ্রাম আইসসহ গ্রেপ্তার করে। চন্দন রায় ডিগ্রি পাস করে বিমানবন্দরের লাগেজ পার্টির সদস্য হয়ে বিদেশ থেকে স্বর্ণ ও ইলেকট্রনিকস সামগ্রী পাচারের কাজে জড়িয়ে পরে। করোনাকালীন সময়ে কয়েকজন মালয়েশিয়া প্রবাসী এবং বন্ধু মিলে আইস (ক্রিস্টাল মেথ) মাদক পাচার চক্র গড়ে তোলেন। বিভিন্ন পণ্যের আড়ালে কৌশলে মালয়েশিয়াসহ অন্যান্য দেশ থেকে সিলিকা জেলের আড়ালে আইস (ক্রিস্টাল মেথ) বাংলাদেশে নিয়ে আসত চক্রটি। পরে এ মাদক দেশের অভিজাত শ্রেণির ক্রেতাদের কাছে ‘পার্সেল হোম সার্ভিস’ সিস্টেমে সরবরাহ করত।

সুব্রত সরকার শুভ জানান, এর আগে মালয়েশিয়া থেকে সোনা ব্যবসার আড়ালে ২০২০ সালের নভেম্বরে ৬০০ গ্রাম আইসসহ ডিবির হাতে পাঁচজন সহযোগীসহ গ্রেপ্তার হন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জামিনে বের হয়ে আবারও এই কাজে সক্রিয় হন। পরে ২০২২ সালে ২ নভেম্বর ফের ৫০০ গ্রাম আইসসহ তাকে গ্রেপ্তার করে ডিএনসি। এরপর ছয় মাস জেল খেটে জামিনে বের হয়ে চন্দন রায় আত্মগোপনে চলে যান এবং রাজধানীর আইসের চক্রটি সক্রিয় করেন।

তিনি আরও জানান, ঢাকায় চন্দন রায় চক্রের অন্তত শতাধিক ক্রেতা রয়েছেন, যারা নিয়মিত আইস সেবনের সঙ্গে জড়িত। তিনি ওয়ারী এলাকায় থাকলেও গুলশান-বনানী এলাকার বিত্তশালী পরিবারের সদস্যের কাছে আইস পৌঁছে দিতেন। প্রতি গ্রাম আইস ৫-১০ হাজার টাকায় বিক্রি করতেন তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup