সর্বশেষ

বন্ধুর বিয়েতে এসে মুগ্ধ সৌদি নাগরিক ইব্রাহিম

বন্ধুর বিয়েতে চাঁদপুরে এসে মুগ্ধ সৌদি নাগরিক ইব্রাহিমCity ads Investment (1)

বন্ধুর বিয়েতে যোগ দিতে বাংলাদেশে এসেছেন সৌদি আরবের নাগরিক আল ইব্রাহিম। বাঙালি বন্ধু আব্দুল্লাহ ফারুকের সঙ্গে বন্ধন মজবুত করতে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে তিনি বাংলাদেশে এসেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সৌদি নাগরিত আল ইব্রাহিম। এরপর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি হেলিকপ্টার যোগে অবতরণ করেন।

জানা গেছে, উপজেলার জামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শাহানারা বেগম দম্পতির একমাত্র ছেলে আব্দুল্লাহ ফারুক গত ৮ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তার বোন জামাই এমরান হোসেন পাটওয়ারীর মাধ্যমে সৌদি নাগরিক আল ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্প্রতি আব্দুল্লাহ ফারুক দেশে ফিরলে একই উপজেলার বালিথুবা গ্রামের মেয়ে সামিয়া সুলতানার সঙ্গে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিয়ের তিন তারিখ ধার্য হয়। আর ওই বিয়ের অনুষ্ঠানে মারুফ সৌদি বন্ধু আল ইব্রাহিমকে আমন্ত্রণ জানান।

সৌদি নাগরিক ইব্রাহিম জানান, বন্ধু আব্দুল্লাহ ফারুক যখন আমাকে বিয়েতে যোগ দেয়ার আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তার থেকে জেনেছি। সেই থেকে তার বিয়েতে আসার আগ্রহ প্রকাশ করেছি। এতে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি আরও জানান, আমাকে যখন ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমার বন্ধুর পরিবার বরণ করেছে, এমন আতিথেয়তা ও প্রাকৃতিক দৃশ্য সবুজের সমারোহ আমাকে খুবই মুগ্ধ করেছে। অনুষ্ঠান শেষে চলে গেলেও আবারও এই দেশে আসার ইচ্ছে আছে।

এ ব্যাপারে প্রবাসী আব্দুল্লাহ ফারুক জানান, জীবনের কঠোর বাস্তবতায় নিজ দেশ ও পরিবার ছেড়ে প্রবাস জীবন কাটাতে হয়। কিন্তু প্রবাসে যদি কর্মদক্ষতা ও সততাকে কাজে লাগাই, তাহলে অনেক কিছুই করা সম্ভব। যিনি আমার বিয়েতে যোগ দিতে এসেছেন তার সঙ্গে পরিচয়ের পর বর্তমানে একই সঙ্গে ব্যবসা করছি। তিনি আমার আপন ভগ্নিপতির মালিক হলেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের।

মারুফ আরও জানান, প্রবাসে যারা আছেন, তারা যেন সব সময় সততা ও আদর্শের মাধ্যমে কাজ করে। আমাদের নীতি আদর্শ ভালো হলে সৌদি আরবসহ বিভিন্ন দেশের নাগরিকরা আমাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবে। এতে বাংলাদেশিরাই লাভবান হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup