সর্বশেষ

ইন্দোনেশিয়া থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ, ২৪ বাংলাদেশি আটক

ইন্দোনেশিয়া থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ, ২৪ বাংলাদেশি আটকCity ads Investment (1)

অবৈধভাবে সাগরপথে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ২৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির রিও প্রদেশের দুমাই নৌ সদর দফতর বিভাগ। একইসঙ্গে স্থানীয় ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিককেও আটক করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে দেশটির পেলিন্টুং সমুদ্র সৈকত থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন দুমাই নৌ সদর দফতরের কমান্ডার কর্নেল লৌত (পি) বয় ইয়োপি হামেল।

তিনি বলেন, পেলিন্টুং সমুদ্র সৈকতে অবৈধভাবে মানুষকে মালয়েশিয়া পাচারের চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে মানবপাচারের অভিযোগে আমরা প্রথমে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত দুইজনের দেয়া তথ্যমতে, পরে স্পিডবোট নিয়ে দুটি দলকে সমুদ্রে পাঠানো হয়। এরপর মেদাং কাম্পাই দুমাই জেলার পেলিনতুং সৈকতের উপকূল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের মামলা হয়েছে এবং সেই সঙ্গে তদন্তও চলমান রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, মানবপাচারের অভিযোগে দুই সন্দেহভাজনকে নৌ সদর দফতর পুলিশের কাছে হস্তান্তর করেছে। অন্যদিকে, ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক এবং ২৪ জন বাংলাদেশি নাগরিককে দুমাইয়ের শ্রমিক সুরক্ষা কর্মকর্তা এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় নৌ সদর দপ্তর।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03