সর্বশেষ

মালয়েশিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ প্রবাসীর ২ জনের মৃত্যু

মালয়েশিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ প্রবাসীর ২ জনের মৃত্যুProbashir city Popup 19 03

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় হঠাৎ বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

বিস্ফোরণে সেখানকার চারটি কারখায় আগুন লাগে। এতে ৩ বাংলাদেশি শ্রমিক দগ্ধ হন। চিকিৎসার জন্য তাদের স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের দুইজন মারা গেছেন।

শনিবার (১২ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান সময় সংবাদকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তাদের একজনের নাম জব্বার আলী এবং অপরজন আবু তাহের। উভয় জনের বাড়িই বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। একই জেলার মহিউদ্দিন নামের অপর বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস কর্মকর্তা জাহিদুর রহমান আরও জানান, মৃতদেহ দুইটি হাসপাতালের মর্গে রয়েছে। দূতাবাসের পক্ষ থেকে মৃত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে।

মৃতদেহ দুইটি খুব শিগগিরই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। জাহিদুর রহমান জানান, মৃত ও আহত শ্রমিকদের কোম্পানি ‘পেন্টাচেম (এম) এসডিএন’ এর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি দল হতাহতদের আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে সব রকমের সহযোগিতা ও তথ্য দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03