সর্বশেষ

‘আকাশের তিমি’ বিমানটি কত লম্বা জানেন?

‘আকাশের তিমি’ বিমানটি কত লম্বা জানেProbashir city Popup 19 03

‘আকাশের তিমি’ আখ্যা পাওয়া বেলুগা বিমান সম্প্রতি কলকাতায় কয়েক ঘণ্টা থাকার পরই সেটি চীনে উড়ে গেছে। ফের ১৩ অক্টোবর এই বিমানটি কলকাতায় ফিরে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

এয়ারবাস সংস্থার বেলুগা সিরিজের এই বিমানটির নাম বেলুগা এক্সএল।

বেলুগা বিমানের আকৃতি শুরু থেকেই একটি চর্চার বিষয়। বিমানের মাথার সেই আকৃতির কারণেই এটিকে ‘আকাশের তিমি’ বলে ডাকা হয়। বেলুগা এক্সএল বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়,  মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ জ্বালানি নিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এটি।বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আবার চীনের তিয়ানজিনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।

এদিকে এই বিশাল বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতেই অনেক যাত্রী সেটিকে দেখতে উৎসুক হয়ে ওঠেন। আকার এবং আকৃতির জন্য আকাশপথ পরিবহণে বেশ চর্চিত এই বিমান।

১৯৯২ সালে এই ধরনের বিমান তৈরির কাজ শুরু হয়েছিল। জানা যায়, একটি বেলুগা বিমান তৈরিতে প্রায় তিন বছর সময় লাগতে পারে।

মূলত, বড় আকারের মালপত্র পরিবহণের জন্য বেলুগা ব্যবহৃত হয়।

এদিকে বেলুগা-এক্সএল (যে বিমানটি কলকাতায় অবতরণ করে) ২০২০ সাল থেকে চালু হয়েছে। বেলুগা এক্সএল বিমানটি ৬৩.১ মিটার লম্বা। ডানা ৬০.৩ মিটার। এর মালবহনের ক্ষমতা প্রায় ৫১ টন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03