সর্বশেষ

তামিলনাড়ুতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার

Tamilnaru police 2409251217Probashir city Popup 19 03

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তাদের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ তিরুপ্পুর জেলার একটি বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ অভিযানে দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথি যাচাই করে দেখা যায়, ছয়জন বাংলাদেশিও রয়েছেন। ওই বাংলাদেশিদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া ছয় বাংলাদেশির নামও প্রকাশ করেছে পুলিশ। তারা হলে— তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল-ইসলাম (৩৭), মোহাম্মদ রুহুল আমিন (৩০) এবং শোভন শেখ (৩৮)। তাঁরা সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশের ভাষ্যমতে, ওই ছয় বাংলাদেশিকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের চাকরি দেওয়া হয়নি। পরে তাঁরা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03