সর্বশেষ

অসুস্থ প্রবাসীকে বিমান টিকিট হস্তান্তর

Maldivs 20240914155013Probashir city Popup 19 03

গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মী মো. আব্দুল বাসেদকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট হস্তান্তর করা হয়েছে। ১৭ জানুয়ারি দূতালায় সূত্রে এ তথ্য জানা গেছে।

আব্দুল বাসেসের বৈধ কাগজপত্র না থাকায় দেশে যাওয়ার জন্য হাইকমিশনার অফিস থেকে ফ্রি ট্রাভেল পারমিট ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও দূতালায় প্রধান মোহাম্মদ সোহেল পারভেজ, আব্দুল বাসস। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে তাকে সহযোগিতা হিসেবে ৫৫০০ রুপি প্রদান করা হয়।

জানা গেছে, মালদ্বীপ প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা আব্দুল বাসেদ মালদ্বীপে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে যায়। পড়ে গিয়ে দুই পায়ে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দেশটির একটি হাসপাতালে দীর্ঘসময় চিকিৎসা নেন তিনি।

অসুস্থ বাংলাদেশি হাইকমিশনার অফিসে যোগাযোগ করেন। হাইকমিশনারের সহযোগিতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট পেয়ে অনেক খুশি মালদ্বীপ প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা আব্দুল বাসেদ।

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন এবং মালদ্বীপের পর্যটক শিল্পের সঙ্গে বাংলাদেশের পর্যটক শিল্পের কিভাবে বিকাশ ঘটানো যায় তা নিয়ে কাজ করে যাচ্ছেন বর্তমান দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

মালদ্বীপের এক প্রবাসী বলেন, ১২ বছরে পর্যটক শিল্প নিয়ে যে কাজগুলো হয়নি এখন সেই কাজগুলো করে যাচ্ছেন হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল মো. নাজমুল হাসান। এমন হাইকমিশনার পেয়ে সত্যিই প্রবাসীরা খুব খুশি।

এর আগে, গুরুতর অসুস্থ আরও এক মালদ্বীপ প্রবাসীকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট হস্তান্তর করা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03